সুপারিগাছে উঠতে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মো. রুবেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত শিশুর বাবা সাহেদ হোসেন বাদী হয়ে রুবেলকে আসামি করে মামলা করেছেন।
নিহত রিয়াদ সদর উপজেলার সাহেদ হোসেনের ছেলে। রুবেল একই এলাকার মো. মিলনের ছেলে